আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ভোটের আনুষ্ঠানিক কাজ শুরু করেছেন।
সোমবার (২৭ নভেম্বর) সকালে এমন তথ্য দিয়েছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।
ব্যারিস্টার সুমন বলেন, ‘নৌকার মনোনয়ন পাইনি। এজন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার নির্বাচনী আসনে কাজ শুরু করেছি।
সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে কারা ভোটের মাঠে লড়াই করবেন গতকাল সেই তালিকা প্রকাশ করা হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে যে তিন সহস্রাধিক নেতা মনোনয়ন প্রত্যাশা করেছিলেন তাদের মধ্যে ছিলেন ব্যারিস্টার সুমনও। তিনি জাতীয় সংসদের ২৪২ নম্বর আসন (হবিগঞ্জ-৪; চুনারুঘাট-মাধবপুর) থেকে মনোনয়নপত্র তুলেছিলেন। কিন্তু সেখানে নৌকার টিকিট পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জৈন্তাবার্তা/জেএ




