তাহিরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী বোরো ধানের বীজ ও সার বিতরণ।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী বোরো ধানের বীজ ও সার বিতরণ বিতরণ করা হয়েছে।
২৭ নভেম্বর সোমবার সকালে তাহিরপুর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার ৭ টি ইউনিয়নে ৪ হাজার ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
সার ও বীজ বিতরণ কালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা, শ্রীপুর দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র ণারায়ন বৈশাখ, জাহাঙ্গীর আলম, রোকন উদ্দিন, মনিরাজ শাহ প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা বলেন, উফসী বোরো উচ্চ ফলনশীল ধান,এই ধান চাষে কৃষক লাভবান হবে।আমরা অত্র উপজেলায় ৪০০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করছি।তাছাড়া আপনারা সার্বক্ষণিক আমাদের মাঠ কর্মকর্তাদের সাথে আপনাদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন তিনি কৃষকের জমিতে বেশি ফলনের জন্য বীজ ও সার বিনামুল্যে দিচ্ছেন।আপনারা সার ও বীজ নিয়ে কৃষিতে কাজে লাগাবেন। আপনারা সার ও বীজ নিয়ে অন্য কোথাও বিক্রি করবেন না।কৃষিতে ভালো ফলন হলে আপনারা ছেলে মেয়ে নিয়ে ভালো ভাবে চলতে পারবেন।
জৈন্তাবার্তা/জেএ




