সুনামগঞ্জ ১ আসনে তৃণমূল বিএনপি প্রার্থীর মনোনয়ন পেলেন আশরাফ আলী
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩২ PM

সুনামগঞ্জ ১ আসনে তৃণমূল বিএনপি প্রার্থীর মনোনয়ন পেলেন আশরাফ আলী

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৩ ০৭:৫১:০৪ AM

সুনামগঞ্জ ১ আসনে তৃণমূল বিএনপি প্রার্থীর মনোনয়ন পেলেন আশরাফ আলী


আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনে সংসদ সদস্য হিসাবে মাও. আশরাফ আলী মাদানীকে তৃণমূল বিএনপির মনোনয়ন দেওয়ায় তার সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে তার কর্মী ও সমর্থকরা

রবিবার রাতে তৃণমূল বিএনপির মনোনয়ন বোর্ডের সভা শেষে  সুনামগঞ্জ ১ আসনে মাও. আশরাফ আলী মাদানীর নাম ঘোষনার পর  তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। 

জানা যায়, মাও. আশরাফ আলী মাদানী দীর্ঘদিন যাবত বিভিন্ন ইসলামিক রাজনৈতিক সংগঠনের সাথে গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে রাজনীতি করে আসছেন। এছাড়াও তিনি ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য পদে রয়েছেন। তিনি সুনামগঞ্জ ১ সংসদীয় আসনের তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকার মৃত কালু ব্যাপারীর ছেলে।

আশরাফ আলী জানান, তিনি দীর্ঘদিন যাবত ইসলামিক দলে রাজনীতি  করে আসছেন। বিগত সংসদীয় নির্বাচনগুলোতে ইসলামি ঐক্যজোট থেকে মনোনয়নের জন্য আবেদন করেছিলেন। এবার তৃণমূল বিএনপির  মনোনয়ন পাওয়ায় হাওর এলাকার অবহেলিত জনগোষ্ঠীর জন্য কিছু করার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: