ছাতকে ভারতীয় মদসহ দুই যুবক আটক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৭ AM

ছাতকে ভারতীয় মদসহ দুই যুবক আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৩ ০১:১৩:৫৭ AM

ছাতকে ভারতীয় মদসহ দুই যুবক আটক

ভারতীয় মদসহ দুই যুবক আটক


সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ভারতীয় মদ সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে পুলিশ।

সোমবার (১৯ জুন) রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের পাটীবাগ সুরমা নদীর তীর থেকে মদ সহ তাদের আটক করা হয়। আটককৃত মাদক কারবারীরা হলো দোয়ারা বাজার উপজেলা বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া গ্রামের আব্দুল হাসিমের পুত্র ইউসূফ আলী (৩৫) ও পাইকপাড়া গ্রামের মুজিবুর রহমানের পুত্র সুমন মিয়া (২১)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ছাতক থানার এসআই আসাদুজ্জামান ও এএসআই শরীফ আলম পাটীবাগ এলাকায় অভিযান চালিয়ে সুরমা নদীর তীর থেকে ১৩৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ সহ তাদের আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ছাতক থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ খান মাঈনুল জাকির মাদক সহ দু’জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী