নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ডা. মুরাদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ডা. মুরাদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৩ ১০:১৫:১৪ পূর্বাহ্ন

নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ডা. মুরাদ

ছবি: সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য (এমপি) ডা. মুরাদ হাসান। তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।  সোমবার (২৭ নভেম্বর) উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,গতকাল রোববার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. মুরাদ হাসানের নামে একটি মনোনয়নপত্র বিক্রি করা হয়। এছাড়াও সোমবার দুপুরে তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. আব্দুর রশীদ এবং তার ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য শহীদুল্লাহ শহীদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। এ ছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে সাইফুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকেই ক্ষমতার অপব্যবহারসহ অনৈতিক কাজকর্মে জড়িয়ে পড়েন তিনি। এর জেরে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সব দলীয় পদপদবি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন না এমন গুঞ্জন চলে তার নির্বাচনী এলাকা সরিষাবাড়ীতে। এমন আশঙ্কায় দলীয় মনোনয়ন ঘোষণার আগেই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র ক্রয় করেন ডা. মুরাদ হাসান।

ডা. মুরাদ হাসানের ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম বলেন , আমাদের এক কর্মী নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম নিয়েছেন। তবে এখনো মনোনয়ন ফরম জমা দেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন- স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন সবাই। এলাকার লোকজনও চাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করুক। তবে মোটামুটি কনফার্ম যে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করা হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু