টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ PM

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৩ ১০:০৫:২৪ AM

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা বাসে আগুন


টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা বা‌সে আগুন দেওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। সোমবার (২৮) রাত সা‌ড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপ‌জেলার নাটিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানায়, বাসটি টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে মির্জাপুর ও সখিপুর রোডে প্রতিদিন যাতায়াত ক‌রে। গার্মেন্টসের কর্মীদের নামিয়ে বাসটি নাটিয়াপাড়ায় মহাসড়কের পাশে দাঁড় করে রাখা হয়েছিল। পরে হঠাৎ রাত ১১টা ৩০মিনিটের দিকে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার বাবলু মিয়া আগুন দেখতে পেয়ে আশপাশের মানুষদের ডাক দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসের হেলপার বাবলু মিয়া বলেন, বাস দাঁড় করিয়ে রেখে ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পরে দেখি বাসের পেছনে আগুন।

দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, সংবাদ পাওয়ার ১৫ মিনিটের মধ্যে গি‌য়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসে শুধু হেলপার ছিল সে আগুন দেখেই বের হয়ে আসে তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসের ভেতর অনেকাংশই পুড়ে গেছে।

দেলদুয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাসস্ট্যান্ডে দাঁড় করিয়ে বাসের ভেতর হেলপার ঘুমাচ্ছিল। সে পেছনে হঠাৎ আগুন দেখতে পায়। আগুন দেখে বাইরে বের হয়ে এসে সবাইকে ডাক দেয়। পরে আশপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এটা যে নাশকতা তা প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। আলামত সংগ্রহ করা হ‌য়ে‌ছে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক