বরিশালে বিএনপির আহ্বায়কসহ গ্রেপ্তার ৫
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ PM

বরিশালে বিএনপির আহ্বায়কসহ গ্রেপ্তার ৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৩ ০৭:১৩:২৬ AM

বরিশালে বিএনপির আহ্বায়কসহ গ্রেপ্তার ৫


বিএনপি-জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার সমর্থনে মিছিল থেকে বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা জাহিদুর রহমান রিপন।

তিনি বলেন, নগরের বটতলা দুদক অফিসের সামনে থেকে মহানগর বিএনপির আহ্বায়ক বুল, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে একটি মিছিল বের করি। মিছিলটি রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকায় পৌঁছালে দুই দিক থেকে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে মহানগর বিএনপির আহ্বায়ক বাবুল, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও বলেন, এ সময় পুলিশের লাঠিচার্জের পাশাপাশি বরিশাল সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুকের অনুসারীরা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব স্বপন চৌধুরী, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা, বরিশাল ল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আসলামসহ ১০ থেকে ১৫ জন আহত হন।

এদিকে বরিশাল নগরের বান্দরোডে স্বেচ্ছাসেবক দল অবরোধের সমর্থনে মিছিল করেছে। মিছিল শেষে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা আগের নাশকতা মামলার আসামি। নগরের বিভিন্ন জায়গায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিশৃঙ্খলা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক