আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ:) এর হাতেগড়া ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক (দক্ষিণ) উপজেলাধীন জাউয়া বাজার ইউনিয়ন শাখার কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল ও অভিষেক বাদেশ্বরী জামে মসজিদ বড় কাপন বাজারে অনুষ্ঠি হয়।
কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি তারেক আহমদ রাজু।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক কাওসার আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ নোমান, জাউয়া বাজার ইউনিয়ন আল ইসলাহ'র সভাপতি হাফিজ আলী আহমদ প্রমুখ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে রাজিব আহমদকে সভাপতি, হাফিজ নাঈম আহমদকে সাধারণ সম্পাদক ও অলিউর রহমানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ সভাপতি খালেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক হাফিজ খালেদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির, প্রচার সম্পাদক তায়েফ আহমদ, সহ প্রচার সম্পাদক নোমান আহমদ, অর্থ সম্পাদক দিলোয়ার হোসেন, অফিস সম্পাদক কাওছার আহমদ, সহ অফিস সম্পাদক আকাশ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক রাবেল আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ছাদিকুর রহমান, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য- আব্দুল্লাহ আল-মাসুদ, আলীনুর রহমান, ছামিউল হক, ফজিল হাসান, পারভেজ আহমদ, হাসান আহমদ, আবু হাদি, তায়িফ হাসান, তাওহীদ আহমদ।
জৈন্তাবার্তা/জেএ




