সংসদ সদস্যের মনোনয়ন বাতিল, খুশিতে ছাত্রলীগ নেতার সিজদা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩১ PM

সংসদ সদস্যের মনোনয়ন বাতিল, খুশিতে ছাত্রলীগ নেতার সিজদা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ০১:৩০:১৮ AM

সংসদ সদস্যের মনোনয়ন বাতিল, খুশিতে ছাত্রলীগ নেতার সিজদা

খুশীতে ছাত্রলীগ নেতা আহসান হাবিব রনির সিজদা। ছবি: সংগৃহীত


মহাসড়কে সিজদারত অবস্থায় মোহনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব রনির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছাত্রলীগ নেতার সিজদা দোওয়ার ঘটনা ঘটেছে বুধবার (২৯ নভেম্বর) রাতে মোহনপুর থানার মোড়ে। 

রাজশাহী-৩ আসনে সংসদ সদস্য আয়েন উদ্দিন আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় খুশি হয়ে সিজদা করেছেন বলে ছাত্রলীগ নেতা রনি জানান। বর্তমানে রনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি কর্মরত আছেন। 

রনি জানান, ২০১৪ সালের নির্বাচনের তিন মাস পরে সংসদ সদস্য আয়েন উদ্দিন পুলিশ দিয়ে আমাকে আটক করান। আমার বিরুদ্ধে অভিযোগ ছিল, আমি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে। এমন ঘটনা কোনদিনই ঘটেনি। আমার জানামতে এখন পর্যন্ত ঘটেনি। মিথ্যা একটা অভিযোগ দিয়ে আমাকে থানায় আটকিয়ে রাখ হয়। বিষয়টি জানাজানি হলে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি বিষয়টি নিয়ে পুলিশের উচ্চ মহলে কথা বলে। রাতে আমাকে ছেড়ে দেয়। 

তিনি বলেন, সংসদ সদস্য আয়েনের দুশাসন থেকে মুক্তি পেয়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে সিজদা করেছি। একই সঙ্গে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই আয়েনের হাত থেকে পবা মোহনপুরের মানুষ মুক্তি পেয়েছে। এই আয়েন নির্বাচিত হওয়ার পরে যারা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগ পরিবারের সদস্য তাদের কোণঠাসা করেছে। সবাইকে ভয় দেখানোর জন্য আমাকে পুলিশ দিয়ে আটক করায়। আমরা আওয়ামী লীগ করে বিগত ১০ বছর খুব কষ্টে ছিলাম। এখন সে কষ্ট থাকবে না। 

প্রসঙ্গত, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক