চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল থেকে নারী ‌‘দালাল’ আটক
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩১ PM

চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল থেকে নারী ‌‘দালাল’ আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ০২:২১:১১ AM

চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল থেকে নারী ‌‘দালাল’ আটক


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে রিতা চৌধুরী (৫৫) নামে এক নারী দালালকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে তাকে আটক করা হয়। 

রিতা দাশের গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে। তার স্বামীর নাম সুভাষ চৌধুরী। বর্তমানে রিতা চৌধুরী নগরের পাঁচলাইশ থানার বাদুরতলা বড় গ্যারেজ এলাকায় থাকেন।

পুলিশ জানিয়েছে, আটক নারী বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে দালালির কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক