শান্তিগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩১ PM

শান্তিগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ০৫:৩০:৩৪ AM

শান্তিগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

শান্তিগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা।


সুনামগঞ্জের শান্তিগঞ্জে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৩ উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার,  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী,  জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সুফি মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার মোঃ সোহায়েল আহমদ, প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ জুবায়ের আহমদ, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান। 

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহসভাপতি মোঃ নুরুল হক ও  মোঃ আবু সঈদ প্রমুখ৷ এসময় উপজেলা আনসার ভিডিপি’, ফায়ার সার্ভিস কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এরআগে সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়৷

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: