রাঙামাটিতে আগুনে পুড়ে ছাই ১২ দোকান
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ PM

রাঙামাটিতে আগুনে পুড়ে ছাই ১২ দোকান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১২/২০২৩ ১২:৩৯:০৫ PM

রাঙামাটিতে আগুনে পুড়ে ছাই ১২ দোকান


রাঙামাটি শহরের স্টেডিয়াম এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১২টি দোকান। শনিবার (২ ডিসেম্বর) ভোরে এই আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রন চাকমার চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাটি সকাল সকাল হওয়ার কারণে কোনো দোকানি তাদের মালামাল বের করতে পারেনি। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।

তারা আরও জানান, ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন জানান, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১২টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ চলছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি