কুমিল্লাতে ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৭৬ পোশাক শ্রমিক হাসপাতালে
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২১ PM

কুমিল্লাতে ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৭৬ পোশাক শ্রমিক হাসপাতালে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১২/২০২৩ ০১:২১:১৮ AM

কুমিল্লাতে ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৭৬ পোশাক শ্রমিক হাসপাতালে


ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি পোশাক কারখানার ৭৬ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন। তারা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। আহতদের মধ্যে ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটের সময় সারাদেশে ভূমিকম্প অনুভূত হলে চৌদ্দগ্রাম উপজেলার মিরশ্বানি এলাকার আমির শার্টস লিমিটেড নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। 

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার সোলাইমান বাদশা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকালে ভূমিকম্প চলার সময় মিরশ্বানি এলাকায় অবস্থিত আমির শার্টস লিমিটেড নামের একটি পোশাক কারখানার তিনতলা এবং চারতলায় থেকে কাজ চলাকালীন অবস্থায় ভূমিকম্প অনুভূত হয়। এ সময় তড়িঘড়ি করে সবাই নামতে গিয়ে অনেকে আহত হন। হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন ৭৬ জন পোশাক শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। 

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা ঢাকা পোস্টকে বলেন, ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো নামার সময় অনেকেই আহত হন। ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ২০ থেকে ২৫ জন মতো আহত হয়েছেন। তবে এসময় মানসিকভাবে বিধ্বস্ত হয়েও অনেকে হাসপাতালে এন্ট্রি নিয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ