ট্রেনের ধাক্কায় কনস্টেবলের মৃত্যু
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ PM

ট্রেনের ধাক্কায় কনস্টেবলের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৩ ১১:০২:২৮ AM

ট্রেনের ধাক্কায় কনস্টেবলের মৃত্যু


জামালপুরে রেলক্রসিংয়ে উঠে আসা পুলিশভ্যানে ঢাকাগামী কমিউটার ট্রেনের ধাক্কায় এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

রোববার (৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত পুলিশ সদস্যের নাম আহসানুল হক, তিনি জামালপুর সদর থানার কনস্টেবল ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন জামালপুর শহরের শেখের রেলক্রসিং পার হওয়ার সময় একটি পুলিশভ্যান রেল লাইনে উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় পুলিশভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি