কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ২ জনের মরদেহ উদ্ধার
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২১ PM

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ২ জনের মরদেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৩ ০১:০৫:২৬ AM

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ২ জনের মরদেহ উদ্ধার


কক্সবাজার সমুদ্র সৈকত থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে লাবনী পয়েন্টে জোয়ারের পানিতে সৈকতে ভেসে এলে মরদেহ দুটি উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ ও সি লাইফ গার্ড।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল আহমেদ। এখন পর্যন্ত মরদেহ দুটির নামপরিচয় জানা যায়নি। 

আপেল মাহমুদ বলেন, আজ বেলা ১১টার দিকে লাবনী সৈকত থেকে একজন নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বয়স আনুমানিক ৩০ বছর হবে। ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লাইফ গার্ডের ইনর্চাজ ইমতিয়াজ আহমেদ বলেন, সৈকতে দুইজনের মরদেহ ভেসে আসতে দেখে আমাদের ডিউটি টিমের সদস্যরা উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশকে জানায়। তারা পর্যটক হতে পারে। তবে পুরাপুরি নিশ্চিত নই।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ