‘ব্যারিস্টার সুমন আমার পা ধরে মাফ চেয়েছে’
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

‘ব্যারিস্টার সুমন আমার পা ধরে মাফ চেয়েছে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১২/২০২৩ ১২:০৬:০৮ অপরাহ্ন

‘ব্যারিস্টার সুমন আমার পা ধরে মাফ চেয়েছে’

ব্যারিস্টার সুমন - ড. আব্দুস সোবাহান গোলাপ।


মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপের বিরুদ্ধে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের করা দুদকের অভিযোগ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন ড. আব্দুস সোবাহন গোলাপ।

মাদারীপুর শহরে শুক্রবার রাত ৮টার দিকে একটি নির্বাচনী কর্মী সভায় গোলাপ দাবি করেন, ‘সুমন আমার পা ধরে মাফ চেয়েছে। সে তার ভুলের জন্যে ক্ষমাও চাইছে। মূলত তাকে দিয়ে আমার বিরুদ্ধে লাগিয়েছে শত্রুপক্ষ।

এমনই একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ড. গোলাপ বলেন, সুমনের বিরুদ্ধে আমি পাঁচশত কোটি টাকার মানহানি মামলা দিয়েছি। তিনি সেই মামলায় কয়েকবার হাজির না হওয়ায় হাইকোর্ট তাকে জরিমানা করেছে। আমি আইনমন্ত্রীকে বলেছি, আমার পাঁচশত কোটি টাকা আদায় করে দেন। এই নির্বাচনের সময় আমার টাকার খুব দরকার। ব্যারিস্টার সুমন তার ভুলও বুঝতে পেরেছে। দুদকের কাছে আমি সব সত্য প্রকাশ করেছি। দুদকও আমাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছি।

তিনি বলেন, আমার এলাকার শত্রুরা সুমনকে দিয়ে এসব করিয়েছে। এখনো আমার বিরুদ্ধে শান্তি সমাবেশের নামে গালাগালি করছে তারা। যদিও বঙ্গবন্ধু কন্যা আমাকেই নৌকা দিয়েছে। আগামীতেও আমি আওয়ামী লীগের শক্তি হয়ে থাকবো।

এ সময় তিনি মাদারীপুর জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মৌলভী আজমত আলী খানের কবর জিয়ারত করেন। পরে রাতে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের কর্মী সমাবেশে বক্তব্য রাখেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু