সাভারে যাত্রী সেজে বাসে আগুন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪২ PM

সাভারে যাত্রী সেজে বাসে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৩ ১২:১৭:২৮ PM

সাভারে যাত্রী সেজে বাসে আগুন


সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাসের পেছনের ৫টি সিট আগুনে পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, সকালে ইতিহাস পরিবহনের একটি বাস চন্দ্রা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি সকাল সাড়ে ১০ টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা যাত্রী বেসে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন বাসের আগুন দ্রুত নিভিয়ে ফেলতে সমর্থ হয়। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বাসটির তেমন ক্ষয়ক্ষতি না হলেও ৫টি সিট পুড়ে গেছে। 

আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই সাদরুজ জামান ঢাকা পোস্টকে বলেন, বাসটি এই মুহূর্তে বাড়ইপাড়ায় নিরাপদ স্থানে রাখা হয়েছে।  বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ