মেট্রোরেলের যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪২ PM

মেট্রোরেলের যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৩ ০৮:১২:২৯ AM

মেট্রোরেলের যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ


মেট্রোরেলের যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি ফিনিক্স কোরাল। বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে

এর আগে জাহাজটি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে জাপানের কোবে বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। জাহাজটিতে ১৯৪ দশমিক ৫১০ মেট্রিক টন ওজনের যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি রয়েছে।

এমভি ফিনিক্স কোরাল জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আজ রাতেই জাহাজ থেকে পণ্য খালাস শুরু করা হবে। এরপর তা ঢাকায় পাঠানো হবে।

তিনি আরও বলেন, মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের প্রথম চালান আসে গত বছরের ২৮ মার্চ। প্রথম চালানে এসেছিল ছয়টি কোচ। সরকারের এই মেঘা প্রকল্পের সব মালামাল মোংলা বন্দর দিয়ে আমদানি, খালাস ও পরিবহন করা হয়ে থাকে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ