ট্রেনের সামনে ঝাঁপ দিলেন অন্তঃসত্ত্বা নারীর আত্নহত্যা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪২ PM

ট্রেনের সামনে ঝাঁপ দিলেন অন্তঃসত্ত্বা নারীর আত্নহত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৩ ০৩:৩৯:৪১ AM

ট্রেনের সামনে ঝাঁপ দিলেন অন্তঃসত্ত্বা নারীর আত্নহত্যা


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আমেনা খাতুন (২৩) নামে এক অন্তঃসত্ত্বা নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে বুড়িমারী রেলপথের উপজেলার বড়খাতা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আমেনা খাতুন উপজেলার গড্ডিমারী ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার নুরুল ইসলামের মেয়ে এবং একই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালী বান্দা এলাকার রোকন উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বড়খাতা মাজার এলাকার রেললাইনে বসেন আমেনা খাতুন। স্থানীয়দের অনেকের কাছে আমেনা ট্রেন আসার সময় জানতে চান। পরে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন আমেনা। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তার মরদেহ উদ্ধার করে। 

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ