রেকর্ড ভেঙে পাগলা মসজিদে মিললো ৬ কোটি ৩২ লাখ টাকা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

রেকর্ড ভেঙে পাগলা মসজিদে মিললো ৬ কোটি ৩২ লাখ টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৩ ১১:৫৮:৫৫ পূর্বাহ্ন

রেকর্ড ভেঙে পাগলা মসজিদে মিললো ৬ কোটি ৩২ লাখ টাকা

ছবি : সংগ্রহীত


কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এযাবতকালের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ৯ টি বাক্সে ২৩ বস্তায় ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা পাওয়া গেছে। এছাড়া মিলেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

শনিবার (৯ ডিসেম্বর) টাকা গণনা শেষে রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়। পরে ২৩টি বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দোতলায় নেওয়া হয় গণনার জন্য।

টাকা গণনার কাজে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.টি.এম ফরহাদ চৌধুরী, রেভিনিউ ডেপুটি কালেক্টর শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার রওশন কবীর, মাহমুদুল হাসান, সামিউল ইসলাম, আজিজা বেগম, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম, সিবিএ নেতা মো. আনোয়ার পারভেজসহ মাদরাসার ১১২ জন ছাত্র, ব্যাংকের ৫০ জন স্টাফ, মসজিদ কমিটির ৩৪ জন ও আইনশৃঙ্খলা বাহিনীর ১০ জন সদস্য অংশ নেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু