মাছ ধরার ট্রলারে বিস্ফোরণে দুই জেলে দগ্ধ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯ AM

মাছ ধরার ট্রলারে বিস্ফোরণে দুই জেলে দগ্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৩ ০২:০২:১৯ AM

মাছ ধরার ট্রলারে বিস্ফোরণে দুই জেলে দগ্ধ


পটুয়াখালীর কলাপাড়ার একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণে একাংশ বিধ্বস্ত হয়ে দুই জেলে আহত হয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার ধোলাই মার্কেট সংলগ্ন সাগর মোহনায় মাছ ধরা ট্রলারে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ট্রলারটি ছয় জেলে নিয়ে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় জেলেদের রাতের খাবারের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছিল হারুন পাহোলান নামের এক জেলে। এ সময় ট্রলারের ছাদে হাবিব নামে আরেক জেলে নামাজ পড়ছিল। অন্য চার জেলে তীরে দাঁড়িয়ে কথা বলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ট্রলারটির সামনের অংশ ভেঙে উড়ে যায়। ট্রলারের গ্যাস সিলিন্ডারটি অক্ষত থাকলেও কিভাবে বিস্ফোরণ ঘটেছে তা সঠিকভাবে জানাতে পারেনি প্রত্যক্ষদর্শীরা।

বিস্ফোরণে দগ্ধ জেলে হারুন পহোলান ও আবুল সরদারকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে অবস্থার অবনতি ঘটলে শঙ্কাজনক অবস্থায় হারুন পহোলানকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশাল পরে সোমবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রেরণ করা হয়েছে। তার পা ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। অপর আহত আবুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ধুলাস্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বলেন, সোমবার সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গ্যাস সিলিন্ডার অক্ষত রয়েছে। সিলিন্ডারটি রয়েছে ট্রলারের পেছনের দিকে আর বিধ্বস্ত হয়েছে ট্রলারের সামনের দিক। এটা আসলে কি বিস্ফোরিত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। 

মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ট্রলারে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুইজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তদন্ত চলমান রয়েছে। পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন