কেটে ফেলা হলো দগ্ধ দুই ভাইবোন ৪ পা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯ AM

কেটে ফেলা হলো দগ্ধ দুই ভাইবোন ৪ পা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৩ ০৭:৩১:৪৪ AM

কেটে ফেলা হলো দগ্ধ দুই ভাইবোন ৪ পা

ছবি: সংগৃহীত


ময়মনসিংহের ভালুকায় কয়েলের আগুনে দগ্ধ দুই শিশু জাফরান (৫) ও মায়ানের (৮ মাস) চার পা কেটে ফেলতে হয়েছে। তাদের মা মনি আক্তারের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাফরান ও জায়ানের বাবা রবিন মিয়া  এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার (১০ ডিসেম্বর) দিনগত রাতে জাফরান ও মায়ানের চার পা কেটে ফেলতে হয়েছে। তাদের মায়ের অবস্থা আশঙ্কাজনক। তারও একটি পা কেটে ফেলতে হতে পারে বলে চিকিৎসক জানিয়েছেন।

এরআগে রোববার ভোরের দিকে পৌরসভার চার নম্বর ওয়ার্ডে তোতা খাঁর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা খাদ্য গুদামের কর্মচারী রবিন মিয়া তার স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন রাতে রবিন মিয়া রাতে স্ত্রী -সন্তানকে বাড়িতে রেখে ডিউটি করতে যান। বাড়িতে মনি আক্তার দুই সন্তানকে নিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে যান।

ভোরের দিকে ঘর থেকে মনি আক্তারের চিৎকার ও তার ঘরে আগুন জ্বলতে দেখে লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন আহত অবস্থায় তিনজনকে ভালুকা হাসপাতালে নিয়ে যান। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

ভালুকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আতিকুর রহমান জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ঘরের প্রায় সব আসবাবপত্র পুড়ে গেছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন