আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯ AM

আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৩ ০৮:৪২:১৯ AM

আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন

ছবি: নিজস্ব


সাভারের আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ইতিহাস পরিবহনের একটি বাস চন্দ্রা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি সন্ধ্যা ৭টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

স্থানীয়দের বরাত দিয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী জানান, বাসটি চন্দ্রা থেকে ছেড়ে এসে কবিরপুর বাস স্ট্যান্ডে দাঁড়ালে বাইরে থেকে এসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

প্রসঙ্গত, এর আগেও বাড়ইপাড়া ও জিরানী এলাকায় আরও দুটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এম সি



শীর্ষ সংবাদ:

সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন