অবরোধের আগের দিন ৫ বাসে আগুন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১২ AM

অবরোধের আগের দিন ৫ বাসে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৩ ১২:৫৮:১৬ PM

অবরোধের আগের দিন ৫ বাসে আগুন

ছবি: সংগৃহীত


বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হচ্ছে। অবরোধ কর্মসূচির আগের দিন সোমবার বিকেল থেকে রাজধানীসহ সারা দেশে মোট পাঁচটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কেউ হতাহত হননি। মোহাম্মদপুরে ‘মিডলাইন’ বাসে আগুন দেওয়ার সময় দুজনকে আটক করেছে পুলিশ।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, রাজধানীতে তিনটি, আশুলিয়ায় একটি ও ফেনীতে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানী সুপার মার্কেটের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে রাত সাড়ে ৮টায় রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় মিডলাইন পরিবাহনের একটি বাসে ও বিকেলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া আশুলিয়ায় কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘ইতিহাস’ পরিবহনের একটি বাস এবং ফেনীতে আরও একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। 

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ, এম আজিমুল হক বলেন, রাতে মোহাম্মদপুর তিন রাস্তা স্ট্যান্ড এলাকায় ‘মিডলাইন’ নামে একটি বাসে আগুন দেওয়ার সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। তাঁদের মোহাম্মদপুর থানায় রাখা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু