ছবি: সংগৃহীত
নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকা অবরোধের মধ্যেই রাজধানীর বাংলামোটর ও যাত্রাবাড়ীতে বাসে আগুন দেয়া হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় বাংলামোটর মোড়ে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।
এছাড়া রাতে যাত্রাবাড়ী থানার কাজলা ওভার ব্রিজের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার তথ্য পাওয়া গেছে। তবে ফায়ার সার্ভিস বাসের আগুন দেয়ার ঘটনায় কোনো হতাহতের তথ্য জানাতে পারেনি।
এদিকে দুপুরে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সারা দেশে অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এম সি




