রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা, ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৩ AM

রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা, ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৩ ১০:২৫:৩৩ AM

রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা, ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত


গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এসময় রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোর চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছুদুর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। আমরা শুনেছি দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছ।

তিনি আরও বলেন, এতে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু