গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় রেলপথের ৬০০ ফুট ক্ষতিগ্রস্ত
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৩ AM

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় রেলপথের ৬০০ ফুট ক্ষতিগ্রস্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৩ ০২:৪৬:১৫ AM

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় রেলপথের ৬০০ ফুট ক্ষতিগ্রস্ত


গাজীপুরের ভাওয়ালে রেললাইন কেটে ফেলায় ট্রেন লাইনচ্যুত হয়ে ৬০০ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইনচ্যুত ৭টি বগি ও ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারে কাজ করছে রেলওয়ে। ফলে এ পথে চলাচলকারী ট্রেনগুলো বিকল্পে পথে চলাচল করছে। এ ছাড়া প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে চলা তিনটি ট্রেনের নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) ভোর চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেল স্টেশন ও রাজেন্দ্রপুর রেল স্টেশনের মধ্যবর্তী বন খড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ঢাকা থেকে সকাল পৌনে ৯টায় ও এর কিছু সময় পর ময়মনসিংহ থেকে অপর আরেকটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এর আধঘণ্টা পর আরও দুটি রিলিফ ট্রেন একসঙ্গে ট্রেনের দুইপাশ থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে। পাশাপাশি রেলওয়ের দুই শতাধিক সদস্য লাইন মেরামতে কাজ করছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় শুধু রেললাইনের বগি ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়নি। ইঞ্জিন-বগির পাশাপাশি ৬০০ ফিট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০০টি স্লিপার পুরোই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তিনশ ফুট রেললাইনে নতুন করে পাত বসানো হচ্ছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু