খাসি-গরুর কথা বলে কুকুরের মাংস বিক্রি
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৩ AM

খাসি-গরুর কথা বলে কুকুরের মাংস বিক্রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৩ ০৯:১৩:০৪ AM

খাসি-গরুর কথা বলে কুকুরের মাংস বিক্রি

ফাইল ছবি


খুলনায় খাসি এবং গরুর মাংসের কথা বলে কুকুরের মাংস বিক্রির অপরাধে চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. আবু সাইদ, প্রেম সরদার, মো. সিয়াম ও তাজ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত এক মাস ধরে কয়েকজন যুবক এলাকার বিভিন্ন স্থান থেকে কুকুর ধরে বাগানের মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনে নিয়ে যেতেন। বেশ কয়েকবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় স্থানীয়দের সন্দেহ। বুধবার বিকেলে এলাকাবাসী চার যুবককে একটি কুকুর নিয়ে বাগানের দিকে যেতে দেখেন। সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে তিনজনকে আটক করে। পরে বিরিয়ানি রান্না করে বিক্রি করা একজনকেও আটক করা হয়। এ সময় সেখানে পা বেঁধে জবাই করে রাখা একটি কুকুর পাওয়া যায়। এছাড়া আরও কয়েকটি কুকুরের দেহাবশেষ পাওয়া যায়।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এক মাস ধরে তারা খাসি-গরুর কথা বলে অল্প দামে কুকুরের মাংস বিক্রি করতো। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবন থেকে চারজনকে আটক করা হয়েছে। এসময় সেখানে হাত-পা বাঁধা জবাই করা একটি কুকুর পাওয়া যায়।

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন- এক যুবক তাদের মাসখানেক আগে কুকুরের মাংস বিক্রির প্রস্তাব দেয়। তারা বিরিয়ানি রান্না করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করতো। এছাড়া কম দামে তারা কুকুরের মাংস সরবরাহ করতো। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পশু চিকিৎসক এসেছেন। তাদের বিরুদ্ধে প্রাণিকল্যাণ আইনে ব্যবস্থা নেওয়া হবে। 

এম সি



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু