এবার কণ্ঠশিল্পী এমপি মমতাজকে ইসির শোকজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ AM

এবার কণ্ঠশিল্পী এমপি মমতাজকে ইসির শোকজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১২/২০২৩ ০৭:১২:৩৫ AM

এবার কণ্ঠশিল্পী এমপি মমতাজকে ইসির শোকজ

কণ্ঠশিল্পী মমতাজ।


দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগমকে শোকজ করেছে সংশ্লিষ্ট মানিকগঞ্জ জেলা নির্বাচনি অনুসন্ধান কিমিটি। 

শনিবার (১৬ ডিসেম্বর) নির্বাচনি তদন্ত কমিটি হিসেবে মানিকগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানা তাকে শোকজ করেন।

ইসি জানায়, আপনি সংসদীয় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন সময়ে সমাবেশের মাধ্যমে নৌকার পক্ষে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনের ৩ (তিন) সপ্তাহ পূর্বে হওয়ায় তা নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হচ্ছে।

আপনি ওই কার্যক্রমের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ১২ এর বিধান লঙ্ঘন করেছেন। নির্বাচনি আচরনবিধি লঙঘনের কারণে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন বরাবর অনুসন্ধান রিপোর্ট প্রেরণ করা হবে না, তৎমর্মে আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১২টার সময় নির্বাচনি তদন্ত কমিটির কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে অথবা আপনার মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদান করবেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু