বিজয় দিবসেও সীমান্তে বিএসএফের গুলি, ৩ বাংলাদেশি আহত
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ AM

বিজয় দিবসেও সীমান্তে বিএসএফের গুলি, ৩ বাংলাদেশি আহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১২/২০২৩ ০৮:৪৬:২০ AM

বিজয় দিবসেও সীমান্তে বিএসএফের গুলি, ৩ বাংলাদেশি আহত

ছবি : সংগৃহীত


মহান বিজয় দিবসেও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈইখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোর ৪টার সময় উপজেলার দৈখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন কাঁটাতারের বেড়ার উপর দিয়ে গরু পারাপারের সময় তাদের লক্ষ্য করে গুলি করে বিএসএফ।

গুলিবিদ্ধরা হলেন- হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্ত গ্রামের আজিম বাজার এলাকার হারুন মিয়ার ছেলে রনি মিয়া, একই উপজেলার গেন্দিকুরি এলাকার বাসিন্দা শ্রী সুজন এবং গেন্দুকুরি বিলুপ্ত সিটমহল এলাকার আসির উদ্দিনের ছেলে হাকিম মিয়া।

দৈখাওয়া বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক মো. সুবেদার বশির উল্লাহ জানান, দৈখাওয়া সীমান্তে মেইন সীমান্ত পিলার ৯০১ থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে বান্নিগড়ায় ঘন কুয়াশার মধ্যে ভোর সাড়ে ৪টায় ১৪-১৫ জন বাংলাদেশি কাঁটাতারের বেড়ার উপর দিয়ে বাংলাদেশে গরু পারাপার করছিল।

তিনি আরও বলেন, এসময় ভারতের বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহলদলের সদস্যরা তাদের লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছুড়ে। এতে দুইজনের পায়ে ও একজনের হাতে গুলি লাগে।

এসময় অন্যান্য সঙ্গীরা পালিয়ে যায়। পায়ে গুলি লাগা আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অপরজন অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন বলে তিনি জানান।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, 'সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহতের খবর শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু