সারা দেশে ১৩ হাজার আনসার মোতায়েন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ AM

সারা দেশে ১৩ হাজার আনসার মোতায়েন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৩ ১০:১৫:২৮ AM

সারা দেশে ১৩ হাজার আনসার মোতায়েন

ছবি: সংগৃহীত


রেল ও সড়কপথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে ১৩ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (প্রকল্প প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি.) মো. জাহিদুল ইসলাম জানান, আজ ১৭ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, আগামীকাল সোমবার(১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে আনসার-ভিডিপি নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবে।

সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও লঞ্চঘাট ছাড়া সড়ক ও রেলপথে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সতর্কভাবে দৃষ্টি রাখবে।

সারা দেশে ১৮৫১টি পয়েন্টে মোট ১৩ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবেন

এম সি



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু