গলায় ‘আমি চোর’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে নারীকে নির্যাতন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ AM

গলায় ‘আমি চোর’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে নারীকে নির্যাতন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৩ ১১:৫৬:৩১ AM

গলায় ‘আমি চোর’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে নারীকে নির্যাতন

ছবি: সংগৃহীত


ফেনীতে চুরির অভিযোগে এক নারীকে (৩৫) পিলারের সঙ্গে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সচেতন মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। 

রোববার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী ডায়াবেটিস হাসপাতালের প্রধান ভবনের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ফেনী ডায়াবেটিস হাসপাতালে চুরির অভিযোগে ওই নারীকে একটি পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় তার গলায় ‘আমি চোর’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন নির্যাতনকারীরা। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরার পর থেকে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা। তবে ভয়ে এ ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রত্যক্ষদর্শীরা।

ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাবীবুর রহমান ফেসবুকে একটি কমেন্টে লিখেন, কেউ অপরাধ করলে দেশের ফৌজদারি আইনে তাকে বিচারের আওতায় আনতে হবে। পুলিশকে ইনফর্ম করলে পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু একজন মহিলাকে পিলারের সঙ্গে বেঁধে রাখা দেশের প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক নয় কি?

অভিযোগ প্রসঙ্গে ফেনী ডায়াবেটিস হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) খান মোহাম্মদ আসাদ উল্যাহ গালিব বলেন, সাম্প্রতিক সময়ে হাসপাতালের ভেতর অনেকগুলো চুরির ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গা থেকে চোরেরা এসে রোগী ও স্বজনদের মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এর আগেও এক নারী চোরকে হাতেনাতে ধরে পুলিশে দেওয়া হয়েছিল। তবে আজ (রোববার) যারা গলায় চোর লিখা প্ল্যাকার্ড ঝুলিয়ে পিলারের সঙ্গে বেঁধেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, অভিযুক্ত নারী বর্তমানে থানায় রয়েছে। তবে তাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে বলে দাবি করছেন তিনি। এ ঘটনায় নির্যাতনকারীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগী নারী তাদের বিরুদ্ধে অভিযোগ করবে বলে জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু