ট্রাক প্রতীক পেলেন মাহিয়া মাহি
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১০ AM

ট্রাক প্রতীক পেলেন মাহিয়া মাহি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৩ ০১:৪৮:৪১ AM

ট্রাক প্রতীক পেলেন মাহিয়া মাহি

ছবি : ইন্টারনেট


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন।

আজ সোমবার সকালে এ প্রতীক বরাদ্দের তথ্য নিশ্চিত করেছেন তিনি।

প্রতীক পাবার পর মাহিয়া মাহি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের জন্য ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছি। আমার মার্কা ট্রাক। ইনশা আল্লাহ জিতেই ঘরে ফিরব। বিরোধী যারা আছেন তারা আমাকে পচানোর চেষ্টা করবে, ট্রাক খাদে পড়ে গেছে বলে। চাকা পানচার হয়ে যাবে। এরকম যখন আমাকে পচানোর চেষ্টা করা হবে, উল্টো আমার প্রচারণা করবে। মানুষের মাথায় ঢুকিয়ে দেবে ট্রাক আমার প্রতীক।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন।

নির্বাচনের প্রচার-প্রচারণায় আজ সোমবার (১৮ ডিসেম্বর) থেকেই নেমে পড়বেন প্রার্থীরা। আজ সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করছেন। প্রতীক নেয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে সব প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু