পদ্মা সেতুতে আয় ১১৮৬ কোটি টাকা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ AM

পদ্মা সেতুতে আয় ১১৮৬ কোটি টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৩ ০১:৫৩:৪০ AM

পদ্মা সেতুতে আয় ১১৮৬ কোটি টাকা


পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে শনিবার (১৭ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত মোট টোল আদায় হয়েছে ১ হাজার ১৮৬ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা।

সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যান চলাচলের দিন থেকে গতকাল শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মাওয়া ও জাজিরার দুই টোল প্লাজা মিলে ১ হাজার ১৮৬ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা টোল আদায় হয়েছে। এর আগে গত ২০ সেপ্টেম্বর সেতু উদ্বোধনের এক বছর দুই মাস ২৫ দিনের মাথায় সেতুর টোল আদায় এক হাজার কোটি টাকা ছাড়ায়।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর হতে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ২১ জেলা ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু