নারায়ণগঞ্জে বিএনপির মিছিল-অগ্নিসংযোগ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ AM

নারায়ণগঞ্জে বিএনপির মিছিল-অগ্নিসংযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ০১:০৪:০৩ AM

নারায়ণগঞ্জে বিএনপির মিছিল-অগ্নিসংযোগ


বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তারা সড়কের ওপর আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল অংশের গ্রিন গার্ডেন রেস্টুরেন্টের সামনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের সমর্থকরা এ মিছিল বের করেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আজ আমাদের হরতাল চলছে। আমাদের দাবিকে উপেক্ষা করে এই সরকার জোরপূর্বক নির্বাচন করে আবারও অবৈধভাবে ক্ষমতায় আসতে চাচ্ছে। তবে এবার আমরা সেই সুযোগ দেব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক ঢাকা পোস্টকে  বলেন, সকালে এক থেকে দেড় মিনিটের জন্য মহাসড়কে বিএনপির কিছুসংখ্যক লোকজন মিছিল বের করেছিল। তারা মিছিলের নামে অগ্নিসংযোগ করে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু