শাল্লায় ভিজিএফের চালসহ ইউপি সদস্য আটক
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৪ AM

শাল্লায় ভিজিএফের চালসহ ইউপি সদস্য আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৩ ০৮:৪৫:৪৯ AM

শাল্লায় ভিজিএফের চালসহ ইউপি সদস্য আটক

আটক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ইদ-উল-আযহা উপলক্ষ্যে গরিব ও অসহায়দের জন্য সরকারি বরাদ্দের চাল আত্মসাতের অভিযোগে আটগাঁও ইউনিয়নে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক’কে আটক করা হয়েছে।

শনিবার (২৫ জুন) দিবাগত রাত আড়াইটায় গোপন সংবাদ পেয়ে ট্যাগ কর্মকর্তা কালিপদ দাস ইউপি সদস্যের বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা চালসহ তাকে আটক করা হয়।

সূত্রে জানা যায়, ইদ-উল-আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে গরীব ও অসহায়ের মাঝে ভিজিএফের চাল বন্টন শুরু করেছে। চাল বন্টন না করেই ১ নং আটগাঁও ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সাড়ে সাত বস্তা চাল বাড়িতে আত্মসাৎ করেন। স্থানীয়রা চাল আত্মসাতের বিষয়টি দায়িত্বে থাকা ট্যাগ অফিসার কালিপদ দাসকে জানান। কালিপদ দাস চালের বস্তা সহ ইউপি সদস্যকে তার বাড়িতেই আটক করে শাল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি ইয়ারাবাদ।

এবিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সরকারি চাল বন্টন না করে নিজ বাড়িতে আত্মসাতের জন্য আটগাঁও ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে আটক করা হয়। বিশেষ ক্ষমতা আইনে মামলা রেকর্ডভুক্ত করে সুনামগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে। শাল্লা থানায় যার মামলা নং-৪।

তিনি আরও বলেন, এই চাল চুরির পিছনে যদি অন্য কেউ থাকে তাহলে তদন্তের মাধ্যমে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/এমকে