‘পাগলের মার্কা নৌকা, আ.লীগের মার্কা ঈগল’
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

বক্তব্য ভাইরাল

‘পাগলের মার্কা নৌকা, আ.লীগের মার্কা ঈগল’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৩ ০৯:৩৪:১৬ পূর্বাহ্ন

‘পাগলের মার্কা নৌকা, আ.লীগের মার্কা ঈগল’

নৌকাকে ‘পাগলের মার্কা’ বলে ভাইরাল আ.লীগ নেতা।


নৌকা প্রতীককে পাগলের মার্কা বলে ভাইরাল হয়েছেন পটুয়াখালীর লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা।

বৃহস্পতিবার বিকালে পটুয়াখালীর মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বতন্ত্র প্রার্থী মাহবুব তালুকদারের নির্বাচনী পথ সভায় বিতর্কিত এ মন্তব্য করেন তিনি।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, 'প্রত্যেক মা বোনদের বুঝাবেন এইবার আওয়ামী লীগের মার্কা ঈগল, আর পাগলের মার্কা হচ্ছে নৌকা।' পথ সভায় নৌকার সমর্থকদের হুমকি দিয়ে তাকে বলতে শোনা যায়, 'হাত কেটে দিব, হাত কেটে দিব।'

বক্তব্যের ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা ঝড় উঠে দলীয় নেতাকর্মীদের মাঝে। দলের পদধারী একজন নেতা নৌকা প্রতীককে নিয়ে ব্যঙ্গ করে কথা বলায় ক্ষোভে ফুঁসছেন তৃণমূলের নেতাকর্মীরা। তবে বেফাঁস মন্তব্যকারী এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার বলেন, 'পাগলের মার্কা নৌকা নয়, নৌকা বঙ্গবন্ধুর মার্কা, নৌকা শেখ হাসিনার মার্কা, এদেশের আঠারো কোটি মানুষের মার্কা। তার মতে, যিনি নৌকাকে পাগলের মার্কা বলেছেন তিনি নিজেই পাগল আর তার ঈগল মার্কার প্রার্থীও পাগল। পাগল না হলে কেউ এমন মন্তব্য করতে পারে না বলে জানান মোতালেব হাওলাদার। বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, 'আনসার মোল্লা নিজে নৌকা নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান হইছে। নৌকা পাগলের মার্কা হলে তিনি নৌকা নিয়ে নির্বাচন করলেন কেন। তার এই বক্তব্য দলের সংবিধান পরিপন্থি। আমরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিব।'

বিব্রতকর বক্তব্যের বিষয়ে আনসার উদ্দিন মোল্লা জানান, হাত কেটে নেয়ার কথা বলেছি এটা সত্য, তবে নৌকা নিয়ে বক্তব্যটি এডিট করা। আমি নিজেই নৌকা নিয়ে চেয়ারম্যান হয়েছি। তাই এমন বক্তব্য আমি দিতে পারি না। কিছু লোক ঈগলের জোয়ার দেখে পাগল হয়ে গেছে।

উল্লেখ্য পটুয়াখালী -৪ (কলাপাড়া, রাংগাবালি ও মহিপুর) আসনে নৌকার প্রার্থী মো: মহিববুর রহমানের বিপরীতে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু