জেলের জালে ধরা পড়ল ১৫৯ পোপা মাছ, দাম ২ কোটি টাকা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

জেলের জালে ধরা পড়ল ১৫৯ পোপা মাছ, দাম ২ কোটি টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৩ ১২:২৮:৪৯ অপরাহ্ন

জেলের জালে ধরা পড়ল ১৫৯ পোপা মাছ, দাম ২ কোটি টাকা

ছবি: সংগৃহীত


কক্সবাজারের মহেশখালীর সমুদ্র উপকূলে এক জেলের জালে ধরা পড়েছে ১৫৯টি কালো পোপা মাছ। শুক্রবার সকালে মোজাম্মেল বহাদ্দারের ট্রলারে মাছগুলো ধরা পড়ে। দুপুরে ‘সমুদ্রের সোনা’ নামে খ্যাত মাছগুলো ঘাটে পৌঁছানোর পর দাম হাঁকানো হয় দুই কোটি টাকা। প্রতিটি মাছের ওজন ৭  থেকে ১০ কেজির উপরে। মোজাম্মেল বহদ্দার ধলঘাটা ইউনিয়নের সরিতলা গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্টরা জানান, মূল্যবান এই মাছ মহেশখালী ও সেন্টমার্টিন উপকূলে মাঝে-মধ্যে ধরা পড়ে। এই মাছের ফদনা (বায়ুথলি), পাকনা ও আঁশ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।

ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু বলেন, ‘মোজাম্মেল বহাদ্দারের মাছ ধরার ট্রলারটি শুক্রবার ভোরে সাগরে রওনা দেয়। মহেশখালী সমুদ্র উপকূলের কাছাকাছি জাল ফেলেই ১৫৯টি কালো পোপা মাছ উঠে আসে।’ 

সাবেক চেয়ারম্যান কামরুল হাসান বলেন, ‘মাছগুলো ঘাটে আসার পর স্থানীয় মাছ ব্যবসায়ীরা দেড় কোটি চেয়েছে। কিন্তু মোজাম্মেল বহাদ্দার মাছগুলো চট্টগ্রাম শহরের মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে গেছে। সেখানে রাত ১০টা পর্যন্ত মাছগুলো বিক্রি হয়নি।’

মহেশখালী উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘কালো পোপাগুলো নিয়ে ট্রলার ঘাটে ভেড়ানোর পর উৎসুক লোকজন ভিড় করে। কোটি টাকা মূল্যের ১৫৯টি কালো পোপা মাছ পেয়ে হৈচৈ ফেলেছেন মোজাম্মেল বহদ্দার।’

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর আজকের পত্রিকাকে বলেন, ‘কালো পোপাকে সমুদ্রের সোনা বলা হয়। এই  বায়ুথলি দিয়ে মূল্যবান সার্জিক্যাল সুতা তৈরি হয়। এই জন্য বড়ো পোয়া মাছ ধরা পড়লে ব্যবসায়ীরা দাম দিয়ে কিনে নেয়। এই মাছের চামড়া দিয়ে জেলাটিন তৈরি হয়। এই মাছ সর্বোচ্চ ১ দশমিক ৫ মিটার পর্যন্ত লম্বা ও ওজনে ৪৫ কেজি পর্যন্ত হতে পারে। পুরুষ মাছের বায়ুথলি স্ত্রী মাছের চেয়ে দামে বেশি। বাংলাদেশ থেকে এ মাছের বায়ুথলি সাধারণত  হংকং, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে রপ্তানি করা হয়। এ মাছের পাকনা ও আঁশও রপ্তানি হয়।’ 

তিনি আরও বলেন, ব্ল্যাকস্পটেড ক্রোকার নামে পরিচিত এ মাছটি মূলত ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় পাওয়া যায়। আমাদের দেশে সেন্ট মার্টিনের আশে পাশে গভীর সামুদ্রিক এলাকায় মাছটির বিচরণ লক্ষ্য করা যায়।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু