স্ত্রীর ডিভোর্স পেপারে স্বাক্ষর করে দুধ দিয়ে গোসল করলেন স্বামী
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১০ AM

স্ত্রীর ডিভোর্স পেপারে স্বাক্ষর করে দুধ দিয়ে গোসল করলেন স্বামী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৩ ১১:০৬:১০ AM

স্ত্রীর ডিভোর্স পেপারে স্বাক্ষর করে দুধ দিয়ে গোসল করলেন স্বামী

ছবি: সংগৃহীত


পঞ্চমবারের মতো স্ত্রীর পাঠানো ডিভোর্স পেপার পেয়ে দুধ দিয়ে গোসল করেছেন আকতারুল ঢালী নামের এক ব্যক্তি। আলোচিত আকতারুল ঢালী বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলতাফ ঢালীর ছেলে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) তার স্ত্রী ওমেনুর বেগমের পাঠানো ডিভোর্সের কাগজ পেয়ে সেই কাগজে স্বাক্ষর করে শুক্রবার (২২ ডিসেম্বর) নিজেকে পবিত্র করতে নিজ বাড়িতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন আকতারুল।

জানা গেছে, ২০১২ সালের ২ ফেব্রুয়ারি উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামের ইস্রাফিল ইজারাদারের মেয়ে ওমেনুর বেগমের সঙ্গে দুই পরিবারের সম্মতিতে ইসলামি শরিয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন আকতারুল। আকতারুল ও ওমেনুর বেগমের আখি মনি (১১) ও আরিফুল ঢালী (৬) নামের একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। বিয়ের কিছুদিন অতিবাহিত হওয়ার পর থেকে তাদের সংসারে নানান বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ তৈরি হতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের সংসার।

এ বিষয়ে ভুক্তভোগী আকতারুল ঢালী বলেন, আমি কষ্টের সঙ্গেই আনন্দিত। আমি ২০১২ সালে বিয়ের পর থেকে আমার স্ত্রীর সঙ্গে সংসারে নানান ঝামেলায় জর্জরিত। সে আমার সংসারে থেকেও পর পুরুষের সঙ্গে বহুবার পরকীয়ায় লিপ্ত হয়ে আমার সংসার ছেড়ে চলে যায়। সে এর আগেও আমাকে চারবার ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। তখন আমার দুটি সন্তানের দিকে তাকিয়ে আমি কোনদিন সেই কাগজে স্বাক্ষর করি নাই। সে সময় আমি তাকে অনেকবার বুঝিয়ে সংসারে ফিরিয়ে এনেছি। কিন্ত সে কখনো আমার সংসারে সুখী ছিল না বলে দাবি করে। আমি অনেক নির্যাতন সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু এবার সে আমাকে পঞ্চমবারের মতো ডিভোর্সের কাগজ বাড়িতে পাঠিয়েছে। আমি আর এই নির্যাতন সহ্য করতে রাজি না। তাই আমি তার পাঠানো ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে দিয়েছি।

তিনি আরও জানান,  আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমি চাই আমার সাবেক স্ত্রী সুখে থাকুক। আর আমি যেন আমার দুটি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করতে পারি সকলের কাছে দোয়া চাই। 

এম সি



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু