অসহযোগ ঘোষণার পর আজ প্রথম অবরোধ, প্রভাব নেই সড়কে
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০০ AM

অসহযোগ ঘোষণার পর আজ প্রথম অবরোধ, প্রভাব নেই সড়কে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৩ ১১:২৪:২৬ AM

অসহযোগ ঘোষণার পর আজ প্রথম অবরোধ, প্রভাব নেই সড়কে


বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারা দেশে চলছে বিএনপি ও সমমনা দলের ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি।

রোববার (২৪ ডিসেম্বর) ভোর ৬টায় অবরোধ শুরু হয়েছে। যা শেষ হবে সন্ধ্যা ৬টায়।

মূলত, সরকারের বিরুদ্ধে বিএনপির অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার পর এটি প্রথম দফার এবং সব মিলিয়ে দ্বাদশ দফার অবরোধ কর্মসূচি। যদিও সকাল থেকে অবরোধের কোনো প্রভাব নেই রাজধানীর সড়কগুলোতে। স্বাভাবিকভাবেই সব গণপরিবহন চলতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলছে দোকানপাটও। শুরু হয়েছে কর্মচাঞ্চল্য।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: