বেপরোয়া প্রাইভেটকার কেড়ে নিল নারী-শিশুসহ তিন প্রাণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৯ AM

বেপরোয়া প্রাইভেটকার কেড়ে নিল নারী-শিশুসহ তিন প্রাণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১২/২০২৩ ০১:০০:২৭ AM

বেপরোয়া প্রাইভেটকার কেড়ে নিল নারী-শিশুসহ তিন প্রাণ

ছবি: সংগৃহীত


রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচে বিমানবন্দর সড়ক হয়ে আসা একটি বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া নামে একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ইয়াসিন নামে আট বছরের এক শিশু ঘটনাস্থলেই মারা যান। আহত অজ্ঞাত এক নারী (২৭) ও উজ্জ্বল পাণ্ডেকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ বলেন, রাত ৯টার দিকে বিমানবন্দরের দিক থেকে আসা একটি বেপরোয়া প্রাডো জিপ গাড়ি ( ঢাকা মেট্রো-১৫-২৫৯১) ফুটওভার ব্রিজের নিচের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের উপর উঠে পড়ে। এদের ঘটনাস্থলেই আট বছরের শিশু ইয়াসিন মারা যান। এ ঘটনায় শিশু ইয়াসিনের বাবা সুমন মিয়া, উজ্জ্বল পান্ডে ও এক অজ্ঞাত নারী গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে উজ্জ্বল পান্ডে নামে এক যুবক ও অজ্ঞাত এক নারী মারা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক চালককে আটক করা সম্ভব হয়নি। জানা যায় শিশুর ইয়াসিনকে নিয়ে তার বাবা সুমন মিয়া নিকুঞ্জ এসেছিলেন। ইয়াসিন একটি মাদ্রাসায় পড়তেন। ইয়াসিনের দাদা খিলক্ষেতে চাকরি করে। সেখানে সুমন মিয়া ছেলে ইয়াসিনকে নিয়ে তার বাবার সাথে দেখা করতে এসেছিলেন। ফেরার পথে এ ঘটনা ঘটে। অজ্ঞাত  নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এম সি