সাত লাখ মানুষকে সেবা দিচ্ছেন ৭ জন চিকিৎসক
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫০ AM

সাত লাখ মানুষকে সেবা দিচ্ছেন ৭ জন চিকিৎসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১২/২০২৩ ১১:৩১:২৩ AM

সাত লাখ মানুষকে সেবা দিচ্ছেন ৭ জন চিকিৎসক


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করলেও বাড়েনি জনবল। মাত্র সাতজন চিকিৎসক দিয়েই চলছে সাত লাখ মানুষের চিকিৎসা সেবা। জনবল সংকটের কারণে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৯টি পদের মধ্যে আছে মাত্র ২৬। ডাক্তার-নার্স, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শূন্য রয়েছে ৫৩টি পদ। ৩১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে ১০ জন। তার মধ্যে উপস্থিত থাকেন মাত্র সাতজন চিকিৎসক। ৩০ জন নার্স থাকার কথা থাকলেও আছেন মাত্র ১৩ জন। মিডওয়াইফ তিনজন থাকার কথা থাকলেও নেই একজনও। তিনজন সিকিউরিটি গার্ডের মধ্যে নেই একজনও। তিনজন ওয়ার্ড বয়ের মধ্যে আছেন দুইজন। অন্যদিকে আয়া দুইজন থাকার কথা হলেও আছেন এক জন।

জৈন্তাবার্তা/এমকে