বাংলাদেশে বায়োমেট্রিক ভিসা সংক্রান্ত নথির মেয়াদ ৩০ দিন বাড়িয়েছে কানাডা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

বাংলাদেশে বায়োমেট্রিক ভিসা সংক্রান্ত নথির মেয়াদ ৩০ দিন বাড়িয়েছে কানাডা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৩ ০২:১৭:৩৫ পূর্বাহ্ন

বাংলাদেশে বায়োমেট্রিক ভিসা সংক্রান্ত নথির মেয়াদ ৩০ দিন বাড়িয়েছে কানাডা

প্রতিকী ছবি


কানাডা সরকারের অভিবাসন, শরণার্থী ও কানাডার নাগরিকত্ব (আইআরসিসি) বিভাগ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্টের অভূতপূর্ব চাহিদার কারণে জারি করা বায়োমেট্রিক নির্দেশনাপত্র (বিআইএল) এবং পাসপোর্ট জমা দেওয়ার চিঠির মেয়াদ সাময়িকভাবে আরও ৩০ দিন বাড়িয়েছে।

ভিএফএস গ্লোবালের এক মুখপাত্র জানান।

মুখপাত্র বলেন, আবেদনকারীদের ক্ষেত্রে এর অর্থ হলো, তাদের আইআরসিসি বিআইএল বা পাসপোর্ট অনুরোধপত্রটি চিঠিতে উল্লিখিত মেয়াদ শেষ হওয়ার তারিখের পরে আরও ৩০ দিনের জন্য বৈধ থাকবে।

এ-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব আবেদনকারী এই বর্ধিত মেয়াদের পরেও অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি নির্ধারণ করতে বা তাদের পাসপোর্ট জমা দিতে পারবেন না, তাদের নতুন বিআইএল বা পাসপোর্ট জমা দেওয়ার চিঠির অনুরোধ করার জন্য আইআরসিসির সঙ্গে যোগাযোগ করতে হবে।

যেকোনো নতুন ইস্যু কেবল ৩০ দিনের জন্য বৈধ হবে।

মুখপাত্র বলেন, 'আমরা আবেদনকারীদের তাদের ভ্রমণের পরিকল্পনা করার এবং শেষ মুহূর্তের ভিড় এড়ানোর জন্য তাদের কানাডা ভিসা বা পারমিটের জন্য আগাম আবেদন করার আহ্বান জানাচ্ছি।'

আইআরসিসি কানাডা সরকারের বিভাগ, যা কানাডায় অভিবাসন, শরণার্থী এবং কানাডার নাগরিকত্ব সম্পর্কিত বিষয়গুলো দেখে থাকে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু