এবার ওসির প্রত্যাহার চেয়ে ইসিতে শাহীনূর পাশার আবেদন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৭ PM

এবার ওসির প্রত্যাহার চেয়ে ইসিতে শাহীনূর পাশার আবেদন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০১/২০২৪ ১১:৪১:৫৩ AM

এবার ওসির প্রত্যাহার চেয়ে ইসিতে শাহীনূর পাশার আবেদন

মাওলানা শাহীনূর পাশা চৌধুরী - ফাইল ছবি


সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) আসনের শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহার চাইলেন তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।

সোমবার অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, আমি প্রধান নির্বাচন কমিশনার বরাবর ই-মেইল যোগে একটি লিখিত অভিযোগ দিয়েছি।এখন পর্যন্ত কোনো আপডেট জানানো হয়নি। মঙ্গলবার আমি অফিশিয়ালি খোঁজ–খবর নিব। প্রয়োজনে সংবাদ সম্মেলন করে দেশবাসীর কাছে বিষয়টি তুলে ধরব।

অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক এই নেতা উল্লেখ করেন, ‘সুনামগঞ্জ-৩ নির্বাচনী এলাকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের প্রার্থী তিনি। সরকার এবং নির্বাচন কমিশন আমাদের শতভাগ আশ্বস্ত করেছিলেন নির্বাচন সুষ্ঠু হবে। আমরাও আশ্বস্ত হয়ে এখন পর্যন্ত দিবারাত্রি মেহনতে কেন্দ্রে ভোটারের উপস্থিতি নিশ্চিতে কাজ করে যাচ্ছি।’ 

‘কিন্তু শান্তিগঞ্জে বর্তমান ওসি দায়িত্ব নেওয়ার পর সরকার দলীয় প্রার্থীর পক্ষে নিজের চেয়ারে বসে আগন্তুকদের নৌকার পক্ষে থাকার জন্য বলছেন এবং তার স্টাফদের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি পুলিশ পাঠিয়ে নির্বাচনী এলাকায় নৌকা বিরোধী ভোটার ও কর্মী সমর্থকদের মাঝে রীতিমতো ভীতিকর পরিবেশ তৈরি করে ফেলেছেন। যা সুষ্ঠু ভোটের অন্তরায়। এ রকম পরিবেশ বজায় থাকলে আমার পক্ষে নির্বাচন করা অসম্ভব। এতে করে আমাকে নির্বাচন বর্জনের দিকে ঠেলা দেওয়া হচ্ছে।’ 

মাওলানা শাহীনূর পাশা আরও উল্লেখ করেন, ‘বর্তমান ওসি কাজী মুক্তাদির হোসেন ২০১৮ সালের নির্বাচনেও একই উপজেলায় ছিলেন এবং নারকীয় ভোট কারচুপিতে সিদ্ধহস্ত হওয়ার কারণে তাকে আবার এখানে তদবির করে নিয়ে আসা হয়েছে।’ তাই নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ওসিকে এখনই প্রত্যাহার করে ভোটারদের মনোবল চাঙা করার দাবি জানান তিনি। 

এ দিকে অভিযোগের বিষয়টি অস্বীকার করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী