জুস ভেবে কীটনাশক পান করে ৫ শিশু হাসপাতালে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

জুস ভেবে কীটনাশক পান করে ৫ শিশু হাসপাতালে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০১/২০২৪ ১১:৪২:২৫ পূর্বাহ্ন

জুস ভেবে কীটনাশক পান করে ৫ শিশু হাসপাতালে

ছবি: সংগৃহীত


গাইবান্ধার পলাশবাড়ীতে জুস ভেবে কীটনাশক পান করে পাঁচ শিশু অসুস্থ হয়ে যায়। পরে তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিশুরা হলো- বাড়াইপাড়া গ্রামের গোলাম আযমের ছেলে আবু বক্কর (৪), হবিবর রহমানের ছেলে তামিম মিয়া (৩), হামিদুলের মেয়ে মরিয়ম আক্তার (৪), হাবিলের ছেলে নাজিম মিয়া (৪) ও জেলালের মেয়ে জাফরিন আক্তার (৩)।

এলাকাবাসী ও শিশুদের পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়াইপাড়া গ্রামের হামিদুল ইসলাম পোকার আক্রমণ থেকে রক্ষায় তার ফসলি জমিতে কীটনাশক প্রয়োগ করেন। এরপর তরল কীটনাশকের বোতল নিজ ঘরের বেড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। বিকেলে প্রতিবেশী ৫ শিশু খেলার সময় জুস ভেবে বোতলে আটকে থাকা অবশিষ্ট কীটনাশক নখ দিয়ে বের করে মুখে দেয়। এতে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেয়ে ৫ শিশুকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কীটনাশক পানের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) মুহাম্মদ আনিসুর রহমান জানান, কীটনাশক পানে অসুস্থ ৫ শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু