সুনামগঞ্জে পিকআপ দুর্ঘটনায় প্রাণ গেল তিন ব্যবসায়ীর, আহত ২
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ PM

সুনামগঞ্জে পিকআপ দুর্ঘটনায় প্রাণ গেল তিন ব্যবসায়ীর, আহত ২

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৪ ১২:২৯:৫৮ PM

সুনামগঞ্জে পিকআপ দুর্ঘটনায় প্রাণ গেল তিন ব্যবসায়ীর, আহত ২


সুনামগঞ্জের ছাতকে মাছবাহী একটি পিকআপ দুর্ঘটনায় তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বড়কাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ কবির।

নিহতরা হলেন- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মনোহর আলীর ছেলে আব্দুল করিম (৫৭), দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নুরুল হক (৪৫) ও জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে আসাব উদ্দিন (৫০)।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত একজনকে কৈতক হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ছাড়া আহত অন্য দুইজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী