কারাগারে সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা খসরু
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৮ PM

কারাগারে সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা খসরু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৪ ০৪:৫৩:৩৯ AM

কারাগারে সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা খসরু

কারাগারে সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা খসরু - ফাইল ছবি


সুনামগঞ্জের জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম খসরুকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জানুয়ারি) তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রফিকুল ইসলাম জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নাশকতা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ এনে গত ৭ নভেম্বর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহসান বাদী হয়ে বিএনপির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী