সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও শান্তিগঞ্জের সুকান্ত সাহা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৬ PM

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও শান্তিগঞ্জের সুকান্ত সাহা

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৪ ০৫:৩৩:৩৯ AM

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও শান্তিগঞ্জের সুকান্ত সাহা

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।


জন্ম ও মৃত্যু  নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদন করায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে মনোনীত হয়েছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সুকান্ত সাহা। 

মঙ্গলবার(২ জানুয়ারি) সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। ২০২৩ সালের ডিসেম্বর মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে লক্ষ্যমাত্রা পূরণে অসামান্য অবদান রাখায় ইউএনও সুকান্ত সাহাকে জেলার শ্রেষ্ঠ ইউএনও মনোনীত করা হয়। 

এছাড়াও সুনামগঞ্জ জেলার সেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সেরা ইউপি সচিব হিসেবে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন ও ইউপি সচিব অজিত কুমার রায়কে মনোনীত করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী