‘স্বাধীনতা বিরোধীদের মদদপুষ্ট স্বতন্ত্র প্রার্থী ছাতক-দোয়ারাবাজারবাসীকে বোকা বানাতে চায়’
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৭ PM

‘স্বাধীনতা বিরোধীদের মদদপুষ্ট স্বতন্ত্র প্রার্থী ছাতক-দোয়ারাবাজারবাসীকে বোকা বানাতে চায়’

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৪ ০৬:২০:৪৬ AM

‘স্বাধীনতা বিরোধীদের মদদপুষ্ট স্বতন্ত্র প্রার্থী ছাতক-দোয়ারাবাজারবাসীকে বোকা বানাতে চায়’

দোয়ারাবাজার উপজেলায় মুহিবুর রহমান মানিকের নির্বাচনী সভা।


সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন,স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী নিজেই ছাত্রশিবিরের নেতা ছিলেন উল্লেখ করে মানিক বলেন, এখন নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দেন। এসব সুযোগ-সন্ধানীদের থেকে ছাতক-দোয়ারাবাজারবাসীকে সতর্ক থাকতে হবে। উন্নয়ন, শান্তি, শৃঙ্খলা রক্ষায় আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীককে বিজয়ী করুন। স্বাধীনতা বিরোধীদের মদদপুষ্ট স্বতন্ত্র প্রার্থী ছাতক-দোয়ারাবাজারবাসীকে বোকা বানাতে চায়। ওই প্রার্থী নিজেকে আওয়ামী লীগ দাবি মিথ্যাচার করে আসছেন। অথচ তার পরিবারের লোকজন স্বাধীনতার বিপক্ষে অবস্থান করেছিল। অতীতে তিনি ও তার পরিবার কোনোদিনই আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করেননি, জাতীয় সংসদ নির্বাচনে সংঘবদ্ধভাবে তারা পানপাতা, ধানের শীষ, লাঙ্গল প্রতীকের নির্বাচন করেছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের দোহালিয়া বাজারের সংলগ্ন মাঠে নির্বাচনী সভায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এসব কথা বলেন।

দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগ নেতা ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব) রফিক উদ্দিন "র সভাপতিত্বে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ একরামুল হক সুহেল" র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ বীরপ্রতিক  ইদ্রিস আলী,

দোয়ারাবাজার উপজেলা আওয়ামীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল খালেক, এডভোকেট চান মিয়া, দোহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আনুয়ার মিয়া আনু, সৌদি আরব প্রবাসী আওয়ামীলীগ নেতা ছমির উদ্দিন, পান্ডারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ,  দোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মিয়া, দোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বশির উদ্দিন,দোহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সুনুর মিয়া, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী ফারুক মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম, অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন রাজ উদ্দিন,মুহিবুর রহমান,নুর ইসলাম, বাসিত মিয়া, আতর আলী,বাতির আলী,সুনু মিয়া,রাসেল মিয়া,সাদ্দক আলী,আলী হোসেন, রিদয় মিয়া, আলী আমজদ সুহেলসহ আওয়ামীঅঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী