তাহিরপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় যুবদলের ২ নেতাকে অব্যাহতি
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ PM

তাহিরপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় যুবদলের ২ নেতাকে অব্যাহতি

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০১/২০২৪ ০১:০৯:৫৮ AM

তাহিরপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় যুবদলের ২ নেতাকে অব্যাহতি

ছবি: সংগৃহীত


নির্বাচনে সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকায়  স্বতন্ত্র প্রার্থীর পক্ষে  নির্বাচনী প্রচারে অংশ গ্রহন করায়  তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবদলের সহঃ সাধারণ সম্পাদক উজ্জল মিয়া,ও বাদাঘাট ইউনিয়ন যুবদলের সহঃ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজ কে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার  জাতীয়তাবাদী যুবদলের তাহিরপুর উপজেলার আহব্বায়ক এনামুল হক ও  সদস্য সচিব আবু সায়েমের  স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলাভঙ্গের দায়ে জাতীয়তাবাদী যুবদল বাদাঘাট শাখার সহঃ সাধারণ সম্পাদক উজ্জল মিয়া,আনোয়ার হোসেন রাজ কে  প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ।

তাহিরপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সায়েম বলেন, সরকারের পাতানো ডামি  নির্বাচনে যুবদলের নেতা কর্মীরা কোন প্রার্থীর প্রচারে অংশ গ্রহণ করলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যাবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, এর আগে একই কারণে বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কে অব্যাহতি প্রধান করে উপজেলা ছাত্রদল আহ্বায়ক ও সদস্য সচিব। 

এম সি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী